1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ৪২৬ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মে, ২০২৪

শেরপুর : শেরপুরে ৪২৬ বোতল ফেনসিডিলসহ নারী ও কিশোরসহ স্বামী-স্ত্রী ও সন্তান পরিচয়ধারী তিন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক সন্ধ্যায় সাংবাদিকদের জানান, শেরপুর দিয়ে ব্যাগে করে মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১৪। এসময় কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে গাড়িযোগে গাজীপুর নেওয়ার পথে তিন জনকে আটক করা হয়। পরে তাদের তল্লাসী করে সাথে থাকা ৪২৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃতরা হলো- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মন্টু মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৩৫) ও ১৪ বছরের এক কিশোরী। আটককৃতরা স্বামী-স্ত্রী ও সন্তান পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে শেরপুর সদর থানায় মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com