1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ মে, ২০২৪

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রেমিক রবিউল আওয়াল ওরফে অভয় আলী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার গিলাগাছা এলাকা থেকে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রবিউল আওয়াল শেরপুর সদর থানার মধ্য বয়ড়া কানাশাখোলা এলাকার মৃত মফা শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, রবিউল আওয়াল ওরফে অভয় আলীর বাড়ির পাশেই ওই নারীর (৩২) স্বামীর বাড়ি। পাশাপাশি বাড়ি হওয়ায় রবিউল আওয়াল ওই নারীকে প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওই নারীকে বিভিন্ন জায়গায় নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। সবশেষ গত ২৯ এপ্রিল সকালে ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে রবিউল আওয়াল তাকে গজনী অবকাশে বেড়ানোর কথা বলে শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের জনৈক ঊষা বেগম বাড়িতে নিয়ে যায়। এসময় ওই বাড়িতে লোকজন না থাকায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই নারী রবিউল আওয়ালকে বিয়ের কথা বললে রবিউল তাকে গালি গালাজ ও হুমকি দেয়। পরে ওই নারী কান্নাকাটি করলে আশপাশের লোকজন এসে রবিউল আওয়ালকে আটক করে থানায় সংবাদ দেয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত রবিউল আওয়াল ওরফে অভয় আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com