1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানের দুই উপজেলা নির্বাচনে বিজয় হয়েছেন যারা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ মে, ২০২৪

বান্দরবান : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বান্দরবান সদর ও আলীকদম দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুল কুদ্দুস ও আলীকদম উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে মো. জামাল উদ্দিন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার(৮ মে) সন্ধ্যা টার দিকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এসএম সাহাদাত হোসেন বেসরকারিভাবে এ ঘোষণা দিয়েছেন।

বান্দরবান জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীক আব্দুল কুদ্দুস ১৯ হাজার ১৪৪ ভোটে। তার মধ্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহম্মেদ (উড়োজাহাজ) ১৩ হাজার ৩২১ ভোটে এবং মহিলা ভাইস চেয়ারম্যান মেহাইনু মার্মা (প্রজাপতি) ১৭ হাজার ৯০ ভোটে নির্বাচিত হয়েছেন।

আলীকদম উপজেলায় দোয়াত কলম প্রতীকে মো. জামাল উদ্দিন আহমদ ৯ হাজার ৭০০ ভোট, ভাইস চেয়ারম্যান মো. রিটন ৯ হাজার ১৪৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার ৮ হাজার ৮৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন। বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বর্তমান উপজেলায় চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।

অন্যদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুছ কুদ্দুস। আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম। দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মো. জামাল উদ্দিন।

বান্দরবান সদর উপজেলায় ৪৫ টি কেন্দ্রে ৭১ হাজার ৪৪৪ জন ও আলীকদম উপজেলায় ২১ টি কেন্দ্রে ৩২ হাজার ৮০৫ জন ভোটার থাকলেও ভোট কাস্টিং হয়েছে ৩০-৪০ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com