1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সেবামূলক উপজেলা পরিষদ গঠন করতে হাজি মোশারফের আহবান

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): সেবামূলক উপজেলা পরিষদ গঠন করতে আগামী ২১ মে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী হজি মোশারফ হোসেন।

বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের দুগাংগারপাড় বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় এ আহবান জানান তিনি।

এসময় তিনি বলেন, আগামী ২১ তারিখ ঘোড়া প্রতীকে ভোট দিয়ে এই নালিতাবাড়ী উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গঠন করতে ভোটাররা ঐক্যবদ্ধ হয়েছে। এ উপজেলা পরিষদ একটি সেবামূলক উপজেলা গঠন করার লক্ষ্যে, বড়দের সম্মান এবং ছোটদের মাদক থেকে ফিরিয়ে খেলার মাঠে নিয়ে যেতে নালিতাবাড়ীর জনগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিপক্ষের সমালোচনার জবাবে তিনি বলেন, ঐক্যবদ্ধ হওয়ার এ সিদ্ধান্তকে বিভ্রান্তি দিয়ে, যাতে একসাথে আপনারা না থাকতে পারেন, দ্বিধা-দ্বন্দ্ব হয়ে বিরক্ত হয়ে যান, সে কারণে প্রতিপক্ষ মিথ্যা অপবাদ দিচ্ছে।

তিনি আরও বলেন, এ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী। এরমধ্যে তিনজনই আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন। একজন মহিলা ভাইস চেয়ারম্যান, একজন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং আরেকজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আরেকজন বাকী রইলাম আমি। হতভাগা, কপালপোড়া।

স্থানীয় আওয়ামী লীগ নেতা জমশেদ আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোতালেব, যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউপি সদস্য শামছুজ্জামান, দেশরত্ন জনঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বুলবুল, মৌলভী ইউসুফ আলী নূরীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় মরিচপুরান ও যোগানিয়া ইউনিয়নের অসংখ্য ভোটার ও সমর্থক পথসভায় অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com