1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কেএনফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মে, ২০২৪

বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলায় সোনালী ব্যাংকের রুমা শাখায় ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুটসহ ব্যাংক ম্যানেজার অপহরণ মামলায় কুকি চীন ন্যাশনাল আর্মি এর অন্যতম সদস্য এবং সদরস্থ ফারুক পাড়ার কেএনএফের সভাপতি সানজু খুম বম (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (১০মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসে বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় দিকে সদর থানাধীন ফারুকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সানজু খুম বম (৩৮) সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়া ৬নং ওয়ার্ডে মুন হেয় বমের ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সক্রিয় একটি নিষিদ্ধ জাতিগত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনটি পার্বত্য এলাকায় বিশেষ করে বান্দরবান জেলায় হত্যা, লুটপাট, অপহরণ ও মুক্তিপণ দাবি’সহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে। বর্তমানে পার্বত্য অঞ্চলের মানুষের কাছে একটি আতংকের নাম এই কুকি-চিন। র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত সানজু খুম বম এনএফের অন্যতম সদস্য এবং বান্দরবান সদর উপজেলার ফারুক পাড়া কেএনএফ সভাপতি পদে দ্বায়িত্ব পালন করছেন। সে রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় জড়িত ছিলেন।

এছাড়াও কেএনএফ এর সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগের পাশাপাশি খাবার এবং প্রায়ঃশই কেএনএফ এর রসিদ সরবরাহ কাজে নিয়োজিত ছিল। গ্রেফতারকৃত সানজু খুম বম এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল। পরবর্তীতে তাকে রুমা ব্যাংক ডাকাতির মামলার ঘটনায় আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, রুমা ও থানচি দুই উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ২২জন নারীসহ ৮৫ জনকে ৯টি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার মধ্যে বিভিন্ন সময়ে ৫৬ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com