1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জনতার চেয়ারম্যান হওয়ার প্রতিশ্রুতি দিলেন হাজি মোশারফ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : কারও একক চেয়ারম্যান নয়, জনতার প্রার্থী হয়ে জনতার চেয়ারম্যান হতে প্রতিশ্রুতি দিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেন।

গত শনিবার রাতে উপজেলার পূূর্ব সমেশ্চুড়া ইকোপার্ক গেইট চত্বরে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
এসময় তিনি বলেন, আমি হব জনতার প্রার্থী, জনতাই আমার শক্তি। আমি কথা দিয়ে গেলাম, এইবার যদি আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেন তবে আমি কারও একক চেয়ারম্যান হব না। আমি হব জনতার চেয়ারম্যান। যে কেউ যে কোন সময় ফোন করতে পারবেন, যে কেউ যেতে পারবেন।

তিনি বলেন, চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিন জনই আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন। শুধু বাকী রয়েছি আমি। একবার আমাকে নির্বাচিত করেন; কথা দিয়ে গেলাম, আমারটা পাবেন, উপজেলা পরিষদের বরাদ্দ পাবেন এমনকি মতিয়া আপার কাছ থেকে স্পেশাল বরাদ্দও এনে দেব। তাহলে আপনারা তিনটি পাবেন।

সাবেক পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ পথসভায় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি এইএচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক ছাড়াও শতশত বিএনপি ঘরানার মানুষ ও সাধারণ ভোটার সভায় মিছিল সহকারে অংশ নিয়ে দলমত নির্বিশেষে হাজি মোশারফকে বিজয়ী করতে প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com