1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ মে, ২০২৪

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে আলতাফ উদ্দিন নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী ধোপাজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ উদ্দিন (৭০) উপজেলার বানাইচিরিঙ্গি পাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আলতাফ উদ্দিন তার বাড়ির ৪০০ মিটার দূরে ধোপাজুরি পাহাড়ের ঢালে বোরো ক্ষেতের পাকা ধান কেটে রেখেছিলেন। সোমবার রাতে ছেলে হানিফকে নিয়ে কেটে রাখা ধান ক্ষেত পাহারা দিতে যান তিনি। ভোর রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি হাতি ধান ক্ষেতে আক্রমণ চালালে হানিফ দৌড়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হলেও আলতাফ নিরাপদে সরে আসতে পারেনি। ফলে বন্যহাতির আক্রমণের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় জয়রামকুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম জানান, নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে নিহতের পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com