1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চার প্রার্থীর তিন জনকেই নির্বাচিত করেছেন, একবার আমাকে করেন: ভোটারদের হাজি মোশারফ

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : আজকে চারজন প্রার্থী। আপনাদের ভোটে একজন মহিলা ভাইস চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আপনারা তাদের জনপ্রতিনিধি বানাইছেন। বাকী রয়েছি আমি। একটিবার আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করুন। আমি কথা দিয়ে গেলাম, আপনাদের পাশে থাকব।

বুধবার বিকেলে নালিতাবাড়ী শহরের ৫নং ওয়ার্ডে বাজার ছিটপাড়া ময়না রাইচ মিল চত্বরে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে এ আবেদন জানান আসন্ন ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেন।

এসময় তিনি বলেন, আপনারা গুজবে, মিথ্যা কথায় কান দেবেন না। পাঁচ বছর আগে ফের করেও আমি আপনাদের ছেড়ে যাইনি। নির্বাচিত হলেও আমি যাব না। আমি যেন আজীবন আপনাদের পাশে থাকতে পারি সে ব্যবস্থা করে দেন।

এসময় তিনি তার দান নিয়ে প্রতিপক্ষের সমালোচনার জবাবে বলেন, আল্লাহকে রাজি-খুশি করার জন্য এবং পরকালে পারের জন্য দান করি।

অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোতালেবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় কাউন্সিলর জহুরুল হক, কাউন্সিলর আনোয়ার হোসেন, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বুলবুলসহ অন্যান্য কাউন্সিলর, নারী কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েকশ নারী ভোটার উপস্থিত ছিলেন।

উপস্থিত ভোটাররা হাজি মোশারফের ঘোড়া প্রতীককে নিরঙ্কুশ সমর্থন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com