1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সৃষ্টিকর্তা নালিতাবাড়ীর মানুষের অন্তরে আমার প্রতি দয়া সৃষ্টি করে দিয়েছেন : লেবু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : দুর্নীতির অভিযোগ এনে প্রতিপক্ষের সমালোচনার জবাবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেছেন, আমি জনগণের সাথে বেইমানী করিনাই, প্রতারণা করিনাই। মহান আল্লাহ জানেন, এই ছেলেটি জনগণের সাথে বেইমানী করেনি, এই ছেলেটি ঘুষ খায়নি, এই ছেলেটি মদ্য পান করেনি, আমাকে দেখে সবসময় ভয় পেয়েছে। তাই তিনি নালিতাবাড়ীর মানুষের অন্তরে আমার প্রতি দয়া সৃষ্টি করে দিয়েছেন।

বুধবার রাতে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার কালিমা চত্বরে আয়োজিত নির্বাচনী পথসভায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রতিপক্ষ প্রার্থীর নাম উল্লেখ করে আরও বলেন, কিছুদিন আগে তার নাম ছিল। এখন তার নামটা চলে গিয়ে মোকছেদুর রহমান লেবু কি কারণে এলো? তিনি বলেন, আমি সৃষ্টিকর্তাকে ভয় পাই। আপনারা হয়তো আমাকে দেখবেন না কিন্তু সৃষ্টিকর্তা আমাকে ঠিকই দেখবেন।

আড়াইআনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকিজুল ইসলাম তারা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী সাগর চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল হান্নান তুলা, ছাত্রলীগ নেতা এসএ রাসেল, হারুণ-অর-রশিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় শতশত সমর্থক মোকেছদুর রহমান লেবুর নির্বাচনী সভায় অংশ নিয়ে এতাত্মতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com