1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শহরবাসীকে শান্তিতে ঘুমানোর নিশ্চয়তা দিলেন হাজি মোশারফ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী পৌর শহরের বাসিন্দা ও ব্যবসায়ীদের শান্তিতে ঘুমানোর নিশ্চয়তা দিয়ে নিজে রাত জেগে পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন হাজি মোশারফ হোসেন।

শনিবার (১৮ মে) রাতে শহরের মধ্যবাজার জুতা পট্টি মোড়ে আয়োজিত নির্বাচনী পথসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি এ ঘোষণা দেন।

হাজি মোশারফ তার বক্তব্যে বলেন, আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আপনারা নিশ্চিন্তে রাতে ঘুমাবেন আর আমি রাত জেগে আপনাদের পাহারা দেব। আমি কথা দিয়ে গেলাম, আপনাদের নিয়ে একটি সেবামূলক কার্যকর উপজেলা পরিষদ গঠন করব।

বিশিষ্ট ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমমান মুকুলের সভাপতিত্বে এ পথসভায় অন্যান্যের মাঝে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা ও কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে হাজি মোশারফ নন্নী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় যোগ দেন। এসময় নন্নী নির্বাচনী পথসভায় হাজারো নেতাকর্মী-সমর্থক মিছিল সহকারে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com