1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কেএনএফের নারী শাখার সমন্বয়কসহ দুজনকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২০ মে, ২০২৪

বান্দরবান : বান্দরবানের সদর উপজেলা লাইমি পাড়া ও ফারুক পাড়া এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে গ্রেফতার হওয়া সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল সিয়াম লম বম (৬০) এবং কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম (১৮) কে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। আসামি আকিম বম পাইক্ষ্যং পাড়ার সিয়াম থং বমের মেয়ে এবং অপরজন লাল সিয়াম লম বম ফারুক পাড়ার বাসিন্দা।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল সিয়াম লম বম এবং কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক রুমার অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত ২৪ জন নারীসহ ৮৭ জনকে রুমা ও থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় ৯টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর হয়েছে। চলতি বছরে ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com