1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন: বিজয়ী হলেন যারা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন।

আনারস প্রতীকে ৩৯ হাজার ৮০৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু। প্রধান এ দুই প্রতিদ্বন্দ্বীতাকারীর ভোটের ব্যবধান ২১ হাজার ৯৮৯ ভোট।

এছাড়াও অপর দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৫ ভোট। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮শ ভোট।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম কলসী প্রতীকে ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ফুটবল প্রতীকে ১৪ হাজার ২৫৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন নোহেলিকা দিব্রা। এছাড়াও পদ্মফুল প্রতীকে ১৩ হাজার ১৬৩ ভোট পেয়েছেন ক্লোডিয়া নকরেক কেয়া এবং হাঁস প্রতীকে ৪ হাজার ৪১৬ ভোট পেয়েছেন রাজিয়া সুলতানা।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ। চশমা প্রতীকে মেহেদী হাসান রাজন ৩৩ হাজার ২৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। অপর দুই প্রার্থী বাবুল হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৯৯ ভোট এবং টিয়াপাখি প্রতীকে ইসমাইল হোসেন পেয়েছেন ১২ হাজার ৪৩ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com