1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সংসারের খরচ চাওয়ায় মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ায় ঝিনাইগাতীতে ছেলে গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে গর্ভধারীনি মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার অপরাধে হাবিবুর রহমান (২৫) নামে এক ছেলেকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

গত সোমবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ মে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ছেলে হাবিবুর রহমানের কাছে মা আল্পনা বেগম (৪৫) সংসার খরচ বাবদ কিছু টাকা চান। টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাকে মারধোর করে ও দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে দুই পা ভেঙ্গে দেয়।

পরদিন সোমবার রাতে হাবিবুরের বাবা রিয়াজ উদ্দিন (৫৫) থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলকে মৌখিকভাবে বিষয়টি জানান। বিষয়টি জানা মাত্রই ওসি বছির আহমেদ বাদল মালিঝিকান্দা ইউনিয়নের বিট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে বাবা রিয়াজ উদ্দিন বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই ছেলে হাবিবুরকে গ্রেফতার করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা জানা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাতেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ছেলে হাবিবুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com