1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতী বাজার ধানহাটি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ মে, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : আসছে বর্ষা মৌসুমে ঝিনাইগাতী উপজেলা সদর বাজার ধানহাটি সড়কে জলাবদ্ধতা দূরীকরণে ধানহাটি মোড় হতে সজীব মিয়ার দোকান পর্যন্ত হেরিং বন্ড রাস্তা উচু করে সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে ধানহাটি মোড়ে এ সংস্কার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সদস্য জাহিদুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার ইজারাকৃত ও খাস আদায়কৃত সমূহের ইজারালব্ধ আয়ের অংশের অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com