1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে আদিবাসী শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া আদিবাসী এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে তেরো বছর বয়সী অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত কিশোর হালচাটি গ্রামের এরশাদ আলীর পুত্র।

ভিকটিমের পরিবার ও থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। কিশোর তাকে নানা প্রলোভন দেখিয়ে গজনী অবকাশ রোডের লেবার মোড় নামক এলাকার গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়।পরে শিশুটি বাড়িতে গিয়ে তার দাদীকে বিষয়টি বলার পর শিশুর দাদী থানায় খবর দেয়।

পরে পুলিশ কৌশল করে কিশোরের বাবার সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে।পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করায় তার দাদী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই কিশোরকে গ্রেপ্তার, আলামত উদ্ধার ও মামলা দায়ের করা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com