1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির ও আমীর হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে গজনী-বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলে শ্রীবরদী উপজেলার গেরামারা কাকিলাকুড়া গ্রামের মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের আমীর হোসেন (৩০)।

পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতি উপজেলার সীমান্তবর্তী গজনী-বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এসময় ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ২-৩ জন পালিয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বদল জানিয়েছেন, গ্রেফতারকৃত ওই দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com