1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় নদীতে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) উপজেলার গণপদ্দী বিহারীরপাড় এলাকায় ঘোড়ামারা নদীতে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গণপদ্দী গ্রামের কৃষক মোতালেব হোসেনের বারো বছর বয়সী মেয়ে মারিয়া আক্তার মিম ও আট বছর বয়সী ছেলে মাসুদ রানা।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্কুল থেকে ফিরে দুই ভাই-বোন একসাথে নদীতে গোসল করতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে তাদের ভেসে থাকতে দেখে উদ্ধার করে স্বজনরা। কিন্তু এর আগেই দুই ভাই-বোনের মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের খান সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com