1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

স্বামীর জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেললেন স্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
যশোর: যশোরের চৌগাছা উপজেলায় স্বামী সোহাগ হোসেনের (২৪) জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলেছেন তার স্ত্রী সীমা খাতুন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহাগ ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

সোহাগের পরিবার জানায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগের সঙ্গে তার স্ত্রী সীমা খাতুনের সাংসারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সীমা খাতুন কামড় দিয়ে তার স্বামীর জিহ্বা কেটে আলাদা করে ফেলেন। পরে বাড়ির লোকজন সোহাগকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সোহাগ আর কখনোই জিহ্বা ফিরে পাবেন না। তবে তিনি শঙ্কামুক্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com