1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শ্রীবরদী উপজেলা শাখার কমিটি গঠন

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (রেজি নং: ১৮০৮/৭৫, ১৯৬২-৬৩) উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে গত শনিবার (৮ জুন) দুপুরে বিথী টাওয়ার উপজেলা কালব অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাবেক সভাপতি ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াসমিন বিউটি, তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা শিমু প্রমুখ।

পরে শিক্ষকদের মতামতের ভিত্তিতে ঢনঢনিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হককে সভাপতি ও জংগলখিলা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com