1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।

গত শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালী শেষে অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেখারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী। সিংগবরুনা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইবনে জায়েদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- কুড়িকাহনিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রতন কিশোর দাস, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। এসময় শিক্ষক-শিক্ষার্থী, সেবা প্রত্যাশীসহ বিভিন্ন শেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com