
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান ফজু ওরফে ফজু পাগলা নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত শনিবার (৮ জুন) সকালে উপজেলার চকাউরিয়া গ্রামের আব্দুল আওয়াল ওরফে সাজুর পুকুর থেকে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানা নিয়ে আসে। ফজু পাগলা একই গ্রামের মৃত মনছুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন মোস্তাফিজুর রহমান ওরফে ফজু পাগলা দিনে ৩-৪ বার পুকুরের পানিতে গোসল করতো। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয় ফজু। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন