1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ভেজাল খাদ্যপণ্য জব্দ: ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অভিযান চালিয়ে বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য জব্দ করেছে।

গত মঙ্গলবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাতুয়া গ্রামে অভিযান চালিয়ে ভোজ্যতেল, আটা, ডাল, চিনি ও লবণসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। শেরপুর জেলা এনএসআই’র সহকারি পরিচালক শাহাদাত হোসেনসহ একটি দল তথ্য অনুসন্ধান করে এ অভিযান পরিচালনা করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলার রাসেল জামানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এনএসআই সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন থেকে মেয়াদোত্তীর্ণ মালামাল পুনরায় নতুন মোড়কে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছিল। এছাড়াও অনুমোদন ব্যতিত ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নামে কার্ড তৈরি করে ইউপি সদস্যদের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে উধাতুয়া গ্রামে মেয়াদোত্তীর্ণ ভেজাল পণ্য বিক্রির সময় শেরপুর সদরের বামনের চর গ্রামের ডিলার রাসেল জামানের নিকট থেকে বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যগুলো হলো ডাল ৪শ কেজি, চিনি ৪শ কেজি, ৮শ লিটার ভোজ্যতেল, ৯৫০ কেজি আটা, ৫০ কেজি লবণ ও নকল সার্ফ এক্সেল পাউডার ৩৬৩ কেজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com