1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চার মাস আগে বিচ্ছেদ, মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪
বরিশাল: বরিশালে নাঈম হাওলাদার (৩৫) নামে এক যুবক তার পাঁচ বছরের সন্তানকে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার (১২ জুন) সকালে নগরীর কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে ‘স্বপ্ন বিলাস’ ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। পু‌লিশ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পা‌ঠিয়েছে।

মৃতরা হলেন- উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার ও তার পাঁচ বছর চার মাস বয়সি মেয়ে রাবেয়া বসরী রোজা। নাঈম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার গাড়িচালক ছিলেন।

মৃতদের পরিবারের বরাতে কাউনিয়া থানার এসআই আরাফাত হাসান জানান, চার মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। গতকাল মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে জানায় যে সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই নাঈম বঁটি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা করেন। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।

তিনি আরো জানান, নাঈমের সামনের ঘরেই তার বোন থাকেন। কিন্তু তারা ঘটনাটি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com