1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪

শেরপুর : শেরপুরে পাচারের সময় অর্ধশতাধিক ভারতীয় মদসহ নাসির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত সোমবার (১০ জুন) ভোররাত ৩টায় তাতালপুর বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহত একটি অটোরিকশাও আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারী নাসির হোসেন নালিতাবাড়ী উপজেলার মানিকচাদঁপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত ৩টায় ইনিসপেক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম জেলা সদরের তাতালপুর বাজারে অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা তল্লাসি করে অর্ধশতাধিক ভারতীয় ব্র্যান্ডের ভদকা ও ব্লাক হুইসকি মদের বোতলসহ মাদক পাচারকারী নাসিরকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com