1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় যাত্রীবাহী বাস চাপায় গৃহবধূ নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুন, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আসমা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) রাত পৌণে ১০টার দিকে উপজেলার গণপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম উপজেলার বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের আনোয়ার হোসেন বাবুর স্ত্রী ও ৪ সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, আসমা বেগম মঙ্গলবার সন্ধ্যায় জরুরী কাজে শেরপুর জেলা শহরে তার ননদের বাসায় যান। কাজ শেষ করে রাত পৌণে ১০টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে সিএনজিযোগে নকলা উপজেলার গণপদ্দি কৈয়ার বাজারে নামেন। এসময় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার মদিনা নামে যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আসমা বেগম।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিসহ এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। চালক ও ঘাতক বাসটির পরিচয় সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com