1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় বালুর নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুন, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বালির নিচ থেকে আব্দুল হালিম (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদীর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল হালিম বাছুর আলগা দড়িপাড়া গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম গোয়াল ঘরের জন্য বালু আনতে মৃগী নদীর পাড়ে যান। সেখানে গিয়ে নদীতে নেমে তীরের নিচে গর্ত করে বালু সংগ্রহকালে নদীর তীর ধ্বসে আব্দুল হালিমের উপর পড়ে। এসময় আব্দুল হালিম বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে হালিম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে বুধবার সকালে মৃগী নদীর পাড়ে বালুর নিচে আব্দুল হালিমের মরদেহের সন্ধান পায়।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম জানান, মৃগী নদীর পাড়ে বালুর নিচ থেকে আব্দুল হালিমের মরদেহ পাওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com