1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুন, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : “শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ঝিনাইগাতী দলের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রোববার (২৩ জুন) সুহাগ আরিফিন এর সঞ্চালনায় ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমসহ নেতাকর্মীরা বক্তব্য দেন।

অপরদিকে অস্থায়ী কার্যালয়ে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

রোববার (২৩ জুন) সকালে সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com