1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুন, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুর জেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

বেলুন ও পায়রা উড়িয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

এসময় শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর জেলা পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম-সেবা, জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, শেরপুর সদর উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সদর থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক।

উদ্ভোধনী ম্যাচে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা একাদশ বনাম নালিতাবাড়ী কলেজ একাদশ দলের মাধ্যমে খেলায় অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com