1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মসজিদের বারান্দায় পড়েছিল ভিক্ষুকের মরদেহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর খানারপাড় জামে মসজিদের বারান্দায় পড়েছিল ষাটোর্ধ এক ভিক্ষুকের মরদেহ। বুধবার (২৬ জুন) ভোরে অজ্ঞাতনামা ওই মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার ভোররাত ৪টা ২০ মিনিটের সময় ফজরের আজান দিতে মসজিদে যান মোয়াজ্জিন রহিছ উদ্দিন। এসময় তিনি বৃদ্ধ ওই ভিক্ষুককে মসজিদের বারান্দায় বসে থাকতে দেখেন। ফজরের নামাজ শেষে মুয়াজ্জিন তিনানী বাজারে চলে যান। এরপর ফেরার সময় অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে মসজিদের বারান্দায় অচেতন অবস্থায় শোয়ে থাকতে দেখেন। এসময় তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আকাব্বর হোসেনকে জানালে ইউপি সদস্যসহ আশপাশের লোকজন ভোর সাড়ে ছয়টার দিকে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পান। পরে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com