1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেপরোয়া বাইক চালানোয় দায়ে মাতাল অবস্থায় শেরপুরে ৩ কিশোর গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

শেরপুর : শেরপুরে মদ্যপ অবস্থায় রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালানোর অভিযোগে ৩ কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গত মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকার আনজুম চৌধুরী আবিদ (১৭), পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের তানজিরুল ইসলাম সাদী (১৭) ও ঝিনাইগাতী উপজেলার জগৎপুর এলাকার উদয় দে (১৬)।

বুধবার জেলা পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, মঙ্গলবার রাত ১০টার দিকে সদর থানার বিভিন্ন এলাকায় থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপযোগে বখাটেদের উৎপাত প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলকায় মহড়া পরিচালনা করা হয়। এসময় পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজারে পাঁকা রাস্তার উপর সাইলেন্সার বিহীন দুই মোটরসাইকেল বেপরোয়া গতিতে বিকট শব্দে যাচ্ছিল। ফলে ওই তিন কিশোরকে আটক করে তাদের দেহ তল্লাশী করলে শরীর ও মুখ থেকে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। পরে জেলা সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করলে কিশোরেরা মদ পান করেছে বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম জানান, তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বখাটে ও মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com