1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ভারতীয় ব্র্যান্ডের ৭৯ বোতল মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৬ জুন) দিবাগত রাত পৌণে তিনটার দিকে উপজেলার সমশ্চুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সমশ্চুড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মোতালেব (৪৫) ও একই এলাকার বছু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সমশ্চুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশ। অভিযানকালে মোতালেব ও মোহাম্মদ আলীকে ৭৫০ এমএল ৩৫ বোতল ও ৩৭৫ এমএল ৪৪ বোতল ভারতীয় ম্যাজিক মোমেন্ট মদসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com