1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সাদিক অ্যাগ্রো খামার মাটির সঙ্গে মিশিয়ে দিল ডিএনসিসি

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জুন, ২০২৪
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে খাল ভরাট করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো খামারটি মাটির সঙ্গে মিশে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। তৃতীয় দিনের মতো অভিযান চালিয়ে গরু-ছাগলের খামারটি পুরো উচ্ছেদ করে ভেকু মেশিন দিয়ে খাল খননের কার্যক্রম চালানো হয়।

শনিবার (২৯ জুন) দুপুর ১২টায় মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এদিন সকাল সাড়ে ১০টায় উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্বিত হয়।

বৃহস্পতিবার সাদিক অ্যাগ্রোর খামারের একাংশ উচ্ছেদ করা হলেও আজ শনিবার পুরো খামার গুড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি কোটি টাকার ‘অভিজাত’ গরু এবং ‘১৫ লাখ টাকার’ ছাগল নিয়ে আলোচনায় আসে এই খামার।

ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে ৯টি পাকা স্থাপনা, একটি হাউজিংয়ের গেট এবং আশেপাশের বেশ কিছু ছোট স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানে সাদিক অ্যাগ্রোর স্থাপনার ৫টি শ্যাডের মধ্যে তিনটি পুরোপুরি ভেঙে দেওয়া হয়।

এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

খাল ও খালের পাড় দখল করে একটি বাণিজ্যিক ফার্ম ও কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন খালের জায়গা উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

তিন দিনের অভিযানে প্রায় ৭০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এখন পর্যন্ত ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া রামচন্দ্রপুর খালের ১০ টন বর্জ্য পরিষ্কার করে খনন কাজ চালানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com