1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর অতীষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুন, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুর জেলা শহরের পূর্বশেরী অষ্টমীতলা মহল্লায় একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতীষ্ঠ হয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

শনিবার (২৯ জুন) দুপুরে শহরের অষ্টমীতলা থেকে পূর্বশেরী পর্যন্ত মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সন্ত্রাসী বাহিনীর নানা অত্যাচারের কাহিনী তুলে ধরেন। মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসীসহ প্রায় হাজারও মানুষের উপস্থিতি ছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে আরিফুর রহমান নিশান। তার বক্তব্যে বলেন, স্থানীয় প্রভাবশালী বাসিন্দা এডভোকেট মোখলেসুর রহমান দীর্ঘ ১৫ বছর যাবত স্থানীয় অষ্টমিতলাস্থ জামে মসজিদ, কাশিমুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা এবং কবরস্থান কমিটিতে এলাকারবাসীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সভাপতি পদবী দখল করে আসছিলেন।

মোখলেছুর রহমান তার ছেলেকে দিয়ে দীর্ঘদিন যাবত একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভুক্তভোগীরা অ্যাডভোকেট মোখলেছুর রহমানের মিথ্যা মামলায় অতীষ্ট। তার সৃষ্টি করা সন্ত্রাসী বাহিনীর নির্মুল চায় এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com