1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চাঁদা দিতে রাজি না হয়ে হাতিকে আঘাত, শুঁড়ের আঘাতে ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় হাতির শুঁড়ের আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাতির মাহুতকে (রক্ষক) আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, এ ঘটনায় হাতি ও হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি।

নিহত মাসুদুর রহমান (৪৫) ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়ার বাসস্ট্যান্ড এলাকায় আর ফার্মা নামে ফার্মেসি চালাতেন। আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জের সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (১ জুলাই) সন্ধ্যায় নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি করছিলেন রিয়াজুল মোল্লা। এ সময় মাসুদুর রহমানের ফার্মেসিতে চাঁদা চায় হাতি। মাসুদুর রহমান চাঁদা দিতে রাজি না হয়ে হাতিকে আঘাত করে। এতে হাতি শুঁড় দিয়ে তাকে পেঁচিয়ে আছাড় মারে। এতে মাসুদুর গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com