1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুলাই, ২০২৪

শেরপুর : শেরপুর শহরের শেরপুর-জামালপুর সড়কের উত্তর গৌরিপুর এলাকায় রাস্তার পাশ থেকে মোস্তাইন বিল্লাহ্ (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে সদর থানার পুলিশ। মোস্তাইন বিল্লাহ্ ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত সামসুল হকের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোস্তাইন বিল্লাহ্ ভ্যানযোগে কালিবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাত ৯টার দিকে শেরপুর পৌরসভার তাতালপুর মহল্লার বাসিন্দা মুরগী ব্যবসায়ী শাহজাহানের সাথে মোস্তাইন বাড়ি থেকে শেরপুর শহরে আসে। এরপর রাতে আর বাড়ি ফিরে যায়নি। মঙ্গলবার সকালে শেরপুর-জামালপুর সড়কের পাশে উত্তর গৌরিপুর এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে কাপড় ব্যবসায়ী মোস্তাইন বিল্লাহ’র মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, মোস্তাইন বিল্লাহ’র ডান চোখের পাশে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মুরগি ব্যবসায়ী শাহজাহান তাতালপুর মহল্লার বাসিন্দা। তবে দীর্ঘদিন থেকে তিনি বানিয়াপাড়া গ্রামে নিহতের বাড়ির পাশে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com