1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুলাই, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে হোসাইন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তাতিহাটী পুটল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসাইন তাতিহাটী পুটল গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলা করতে থাকে শিশু হোসাইন। এসময় শিশুটির মা সুমিতা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে হোসাইনকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন থাকে। পরে বাড়ির পাশেই জনৈক শাহজাহানের পুকুরের পানিতে ভাসতে দেখা যায় হোসাইনকে। এ সময় বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com