1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুলাই, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরব মিয়া নামে নয় বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার দহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরব ওই এলাকার মোতালেব মিয়ার ছেলে। সে স্থানীয় কেজি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে নিরব প্রতিবেশি লাভলু মিয়ার বাড়িতে টিউবওয়েলের সাথে লাগানো বৈদ্যুতিক মোটরের সংযোগ স্থলের রড স্পর্শ করে। এতে নিরব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com