1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি’র উদ্যোগে ঝিনাইগাতীতে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুলাই, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি’র উদ্যোগে ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দিনব্যাপী উপজেলার ৫টি গ্রামির ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ডিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আব্দুর রাজ্জাক। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি মুড়ি, এক কেজি চিড়া, আধা কেজি চিনি, শুকনো বিস্কুট, কেক এবং ওর স্যালাইন।

ত্রাণ বিতরণকালে প্রকৌশলী আব্দুর রাজ্জাক সরকারী ত্রাণ সহায়তা জোরদারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ করেন।

এ সময় তার সাথে শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী ও শেরপুর জেলা সমিতির সদস্য মহিউদ্দিন আহমেদ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, একেএম রফিকুল ইসলাম, সাইফুদ্দিন করিম, আহম্মেদ মুন্না, লতিফুল ইসলাম নিপুল, বদিউজ্জামান রিপন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com