1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মহারশী নদীর বাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি শহিদুল

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুলাই, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নদী ভাঙন ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বিতরণ করেছেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে উপজেলার দিঘীরপাড় ও খৈলকুড়া গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ৮৫ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং মহারশী নদীর বাঁধসহ ভাঙন এলাকায় বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়সহ দলীয় নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com