1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ৪শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুলাই, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৪শ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পূর্ব সমেশ্চুড়া মধুটিলা ইকোপার্কের গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বালিথুবা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। বর্তমানে সে কুমিল্লার জেলার বুড়িচং থানার লড়িবাগ মধ্যপাড়া এলাকায় বসবাস করছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে থানা পুলিশের একটি দল ইকোপার্কের গেইটের সামনের পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে ইসমাইল হোসেনকে আটক করে তার দেহ তল্লাসী করলে ৪শ ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাইল ইয়াবা বিক্রির জন্য কুমিল্লা থেকে নালিতাবাড়ীতে এসেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com