1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় নদীতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুলাই, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নদীতে ডুবে রিফাত নামে আট বছর বয়সী এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার তারাকান্দা গ্রামে ভোগাই নদীর গভীর গর্তে পড়ে এ দুর্ঘটনা ঘটে। রিফাত উরফা ইউনিয়নের হাসনখিলা উত্তরপাড়া এলাকার প্রবাসী আবুল কালামের ছেলে। সে তারাকান্দা হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে মাদরাসার কাছে থাকা ভোগাই নদীতে কলার ভেলায় চড়ে সাঁতার কাটতে যায় রিফাত। সাঁতার কাটা অবস্থায় নদীর গভীর অংশে (কুড়ে) গেলে সে নিখোঁজ হয়। খবর পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে নদীর ওই গভীর অংশের পাশে রিফাতের জুতা পরে থাকতে দেখেন। পরে নদীর ওই গভীর অংশে খোঁজাখুজিঁ করে রাত ৯টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় উরফা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য ময়না খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com