1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

৪ মহানগরে নতুন কমিটি দিল বিএনপি, পদ পেলেন যারা

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪
রাজনীতি ডেস্ক: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করার কথা জানায় দলটি।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

ঢাকা মহানগর উত্তর
জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহবায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হক-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু-কে আহবায়ক ও সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিন-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর

বিএনপি নেতা এরশাদুল্লাহ-কে আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমান-কে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

বরিশাল মহানগর 
বরিশাল মহানগর বিএনপির সাবেক আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক-কে আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া-কে সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন-কে ১নং যুগ্ম আহবায়ক করে বরিশাল মহানগর বিএনপির তিন সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

উল্লেখ, ১৩ জুন দিবাগত রাতে হঠাৎ করেই এই চার মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com