1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ১৩৩ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ১৩৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ মোকসেদ আলী (৩৮) নামে এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার সীমান্তঘেঁষা পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোকসেদ আলী উপজেলার বাঘবের ইউনিয়নের উত্তর শিমুলতলা গ্রামের হাছেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধোপাকুড়া বাজার এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক কারবারি মোকসেদ আলী একটি সাদা রংঙের প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তার গাড়ির গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৭৫০ এমএল এর রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রীণ, বেøন্ডারস প্রাইড ও সিগনেচার ব্র্যান্ডের ভারতীয় ১৩৩ বোতল মদ জব্দ ও মোকসেদ আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মোকসেদ আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com