1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪

মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুর ২টায় লোকনাথ মন্দিরের সামনে থেকে রথযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ১৫ জুলাই সোমবার উল্টো রথের মধ্যদিয়ে এ বছরের উৎসবের সমাপ্তি হবে।

সনাতন রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ়ের চন্দ্র শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের এই রথযাত্রা। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে নয় দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব চলমান থাকবে।

নালিতাবাড়ী সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের এই রথযাত্রায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, নালিতাবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বাবু যুগেন চন্দ্র রায়, শহর পুজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক সাহা, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি বাবু কালাচান পাল ও সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র সিংহ এবং সাংগঠনিক সম্পাদক পুলক রায়সহ হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com