1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পীরগঞ্জে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
রংপুর: রংপুরের পীরগঞ্জে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান (৭৫) ওই ইউনিয়নের খলিশা গ্রামের মৃত গণি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায় সোমবার উপজেলার রাঙ্গামাটি গ্রামে মুয়াজ্জিন মতিয়ার রহমান মসজিদে আজান দেয়ার সময় বিদ্যুৎ স্পর্শে মারা যান।

চৈত্রকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ জানান, নিহত মতিয়ার রাঙ্গামাটি গ্রামে ওয়াক্তিয়া মসজিদে দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। সোমবার যোহরের আজান দেয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ দিকে রবিবার (৭ জুলাই) অপর ঘটনায় উপজেলার কুমেদপুর ইউনিয়নে বিদ্যুৎতায়িত হয়ে শারমিন আক্তার (২৫) নামে গৃহবধূ মারা গেছেন। তিনি শীতলপুর গ্রামের রিপন মিয়ার স্ত্রী। ঘরের লাইট জ্বালানোর সময় তিনি বিদ্যুৎ স্পর্শে মারা যান।

কুমেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com