1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পানিতে ডুবে ২২ মাস বয়সী মাহিম নামে এক শিশুর সলিল সমাধি হয়েছে। বুধবার (১০ জুলাই) বেলা এগারোটার দিকে উপজেলার উরফা ইউনিয়নের পিছলাকুড়ি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশু মাহিম ওই গ্রামের ছামেদুল ইসলাম হল্কুর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বেলা এগারোটার দিকে ওই গ্রামের ছামেদুল ইসলাম হল্কুর শিশুপুত্র মাহিম খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে থাকা গর্তের পানিতে ডুবে যায়। এদিকে দীর্ঘ সময় মাহিমকে দেখতে না পেলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুপুরে বাড়ির পাশে থাকা ওই গর্তের পানি থেকে মাহিমের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় উরফা ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com