1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টায় শিক্ষক ও আ’লীগ নেতা কারাগারে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : নিজের কর্মস্থল সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মাথা ব্যথার ওষুধ দিতে গিয়ে জ¦র পরীক্ষার নামে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন রেজাউল করিম (৪৫) নামে এক স্কুল শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

বুধবার (১০ জুলাই) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়ায় শ্লীলতাহানীর ঘটনায় বিকেলে মামলা দায়েরের পর রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক এবং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল করিম শিক্ষকতা পেশার পাশাপাশি সমশ্চুড়া বাজারে ফার্মেসীর ব্যবসা করেন। তার কর্মস্থল একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মাথা ব্যথার ওষুধের জন্য বুধবার সকালে ফার্মেসী বন্ধ থাকায় ফার্মেসী সংলগ্ন রেজাউল করিমের বাড়িতে যায়। পরে রেজাউল ওই শিক্ষার্থীকে নিয়ে তার ফার্মেসীতে প্রবেশ করে থার্মোমিটার বগলে দেন। এসময় ওই কিশোরী মাথা ব্যথার কারণ জানালেও জ¦র আছে কিনা দেখতে হবে বলে রেজাউল শরীরের আরও সম্পর্শকাতর অঙ্গে হাত দেন। এতে ওই কিশোরী শিক্ষকের মতলব টের পেয়ে চিৎকার দিলে ঘটনা প্রকাশ পায়।

পরবর্তীতে ওই শিক্ষার্থী তার অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে গিয়ে অভিযোগ করে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা বিষয়টি নিয়ে বসার আহবান জানালেও অভিযুক্ত রেজাউল করিম তা এড়িয়ে যান। ফলে বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর রাতেই রেজাউলকে গ্রেফতার করে থানা পুলিশ।

এ বিষয়ে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। বৃহস্পতিবার অভিযুক্তকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com