1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

মনজুরুল হক: শেরপুরের নালিতাবাড়ীতে ৫০ বোতল ভারতীয় মদসহ বিনোদন কোচ নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বারমারী মিশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিনোদন কোচ পশ্চিম সমশ্চুড়া এলাকার অনিল কোচের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ বারমারী খ্রীষ্টান মিশনারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় বিনোদন কোচকে তল্লাসী করে তার সাথে থাকা পাচারের উদ্দেশ্যে আনা ভারতীয় ৫০ বোতল মদ জব্দ করা হয়। একই সাথে মদ রাখার দায়ে তাকে আটক করা হয়। পরে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের পর শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com