1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতায় ফুলবাড়ী ক্লিন মসজিদ টিম

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী একদল যুবক ক্লিন মসজিদ ফুলবাড়ী টিম নামের একটি টিম গঠন করে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (১২ জুলাই) দিনাজপুরের ফুলবাড়ী বাজার মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের ৪নং অভিযান বাইতুল আমান (ফুলবাড়ী বাজার) জামে মসজিদ।

টিমের নেতৃত্ব দিচ্ছেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ ও ফুলবাড়ী ব্লাড ব্যাংকের সভাপতি সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ। সঙ্গে ছিলেন যুবক সামিউল ইসলাম,সাদিকুল ইসলাম সাদিক,অপু আহমেদ সনি, সাজ্জাদ হোসেন সহ স্থানীয় আরো অনেক যুবক।

যুবকদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মানিক মন্ডল, সহ-সভাপতি আরাফাত হোসেন,মোহনা গার্মেন্টসের স্বত্বাধিকারী বদরুজ্জামান বাদল,স্বপ্নসিঁড়ি ফ্যাশন এর স্বত্বাধিকারী সোহেল রানা।

এ বিষয়ে সাংবাদিক আল আমিন বিন আমজাদ জানান,যুবকদের নিয়ে ক্লিন  মসজিদ ফুলবাড়ী টিম গঠন করা হয়েছে।আগামীতেও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে ক্লিন মসজিদ ফুলবাড়ী টিমকে কিছু সামগ্রী ক্রয় করে দেন মোহনা গার্মেন্টসের স্বত্বাধিকারী বদরুজ্জামান বাদল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com