1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

শেরপুর : নিখোঁজের একদিন পর শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় নিজ বাড়ির পাশের ডোবা থেকে শরিফ মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফ মিয়া মহল্লার ওয়েল্ডিং মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শরিফ তার বাবার সাথে ওয়ার্কশপে কাজ করতো। বুধবার সন্ধ্যায় প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শরিফ আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে সামান্য দূরের একটি ডোবায় শরিফের মরদেহ পাওয়া যায়।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ডোবা হতে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com